বাকেরগঞ্জ প্রতিনিধি-
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি দানিসুর রহমান লিমনের বিরুদ্ধে মানহানিকর বিভ্রান্তি সৃষ্টিকারী অপপ্রচারসহ কাল্পনিক ভুয়া ও মিথ্যা তথ্য দিয়ে সামাজিক ভাবমূর্তি নষ্টের জন্য ফেসবুকে পোস্ট দেয়ায় বরিশালের সাইবার ট্রাইবুনালে ৩জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা নং-১২/২০২২ ।
২৩ তারিখ বুধবার সাংবাদিক দানিসুর রহমান লিমন বরিশালের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেন।
মামলায় আসামীরা হলেন বাকেরগঞ্জ উপজেলার ফলাঘর গ্রামের সোহেল রানা মুন্সী, পাদ্রীশিবপুর গ্রামের নজরুল ইসলাম খান আলিম ও ভরপাশা গ্রামের জিয়াউল হক আকন।
মামলায় উল্লেখ করা হয় আসামীরা এক দলীয় ও অসৎ প্রকৃতির লোক। ফেসবুকে নিজের নামে ও ফেক আইডি খুলে বিভিন্ন লোকের নামে ভিত্তিহীন ও বানোয়াট কথা লিখে পোস্ট দিয়ে তাদের সন্মানহানি করা আসামীদের নেশা ও পেশা।
ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক আসামীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ ও ৩৫ ধারা মামলা আমলে নিয়ে বরিশাল পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ প্রদান করেন।
এ ব্যাপারে মামলার বাদী দানিসুর রহমান লিমন বলেন, তিনি একজন সাংবাদিক ও বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি। তার বিরুদ্ধে কাল্পনিক মনগড়া, অসত্য ও বানোয়াট তথ্য দিয়ে আসামীরা তাদের ফেসবুক আইডিতে মনগড়া লেখা পোস্ট করেছে, যাতে তিনি মর্মাহত। তিনি এ ব্যাপারে প্রশাসনের সহায়তা কামনা করেছেন।