• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২২, ২০:২৪ অপরাহ্ণ
বাগেরহাটে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে রাস্তার পাশে ধানক্ষেত থেকে রুবেল মোল্লা (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রুবেল বাগেরহাট পৌর এলাকার মুনিগঞ্জ মালোপাড়ার আব্দুস সাত্তার মোল্লার ছেলে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সদর উপজেলার মাঝিডাঙ্গা এলাকা থেকে রুবেল নামের যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।