চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, শাহাজান ভবনে কাজ করতে গিয়ে মামুন নামে এক যুবকের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সন্দ্বীপ কমপ্লেক্সে, এক্সিম ব্যাংকের পাশে নতুন নির্মানাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মামুন হরিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির মো. করিমের ছেলে।
স্থানীয়রা জানান, কাজ করার সময় তার এক সহকর্মী বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে যায় মামুন। এ সময় তিনি নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
আহত অবস্থায় তাকে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।