• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে করোনা ভ্যাকসিন প্রদান কেন্দ্রে উপচে পরা ভীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২২, ১২:০৭ অপরাহ্ণ
গৌরনদীতে করোনা ভ্যাকসিন প্রদান কেন্দ্রে উপচে পরা ভীর

গৌরনদী প্রতিনিধি \ সারাদেশে এক দিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসুচির অংশ হিসেবে বরিশালের গৌরনদী পৌরসভা, সাতটি ইউনিয়নে এবং একটি মোবাইল টিমসহ ২৪টি টিকাদান কেন্দ্রে প্রথম ডোজ টিকা প্রদান করা হয়েছে। করোনার ভ্যাকসিন গ্রহন করতে টিকাদান কেন্দ্রগুলোতে টিকাপ্রত্যাশীদের ভীর ছিলো চোখে পড়ার মতো। সহজভাবে টিকা দিতে পেরে খুশি স্থানীয় বাসিন্দারা।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বার্থী তারাঁ মাধ্যমিক বিদ্যালয়ের টিকাদান কেন্দ্র থেকে কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সীসহ অন্যান্যরা। পরে মাহিলাড়া, বাটাজোরসহ বিভিন্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করা হয়। টিকাদান কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন বিভাগীয় কমিশনার।