• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল প্রেসক্লাবের পিকনিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২২, ০৬:৪৩ পূর্বাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল প্রেসক্লাবের পিকনিক

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব পিকনিক-২০২২ উদ্যাপনে কুয়াকাটায় অবস্থান করছে বরিশাল প্রেসক্লাবের সদস্যবৃন্দ। গত শুক্রবার সকাল সাড়ে ৯ টায় সৌন্দর্যের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটার উদ্দেশ্যে বাসযোগে বরিশাল ত্যাগ করেন সাংবাদিকরা।
বেলা সাড়ে ১১ টায় কুয়াকাটায় পৌঁছায় তারা। সেখানে বিশ্রাম খাওয়া দাওয়াসহ মনোরম পরিবেশে বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণসহ ব্যাপক বিনোদনের মধ্যে দিয়ে দিনটি উদ্যাপন করছে তারা। বরিশাল থেকে এক দিনের পিকনিক সফর শেষে আজ শনিবার বিকেলে বরিশালে ফিরে আসে।

এর আগে শুক্রবার শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের নেতৃত্বে বরিশাল প্রেসক্লাবের আয়োজনে শতাধিক সদস্যরা এ পিকনিকে অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য এই আয়োজনে আরো অংশগ্রহণ করেন, প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুন, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক এম জহির, কোষাধ্যক্ষ সুখেন্দু এদবর, পাঠাগার সম্পাদক খান রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কে এম নয়ন, ক্রীড়া সম্পাদক মোঃ আরিফিন তুষার, দপ্তর সম্পাদক এম লোকমান হোসাঈন, কার্যনির্বাহী সদস্য তপংকর চক্রবর্তী, কমল সেন গুপ্ত, এম মোফাজ্জেল, মিজানুর রহমান, আব্দুর রাজ্জাক ভুইয়া, সিনিয়র সদস্য কাজী মফিজুল ইসলাম কামাল, অরুপ তালুকদার, আমিনুল ইসলাম খসরু, জহিরুল হক ফারুক, আকতার ফারুক শাহীন, গোপাল সরকার, মোঃ জিয়া উদ্দিন বাবু, জাকির হোসেন, বেলায়েত বাবলু, নাসিমুল হক, জে খান স্বপন, সাঈদ পান্থ, নাসির উদ্দিন, অপূর্ব অপু, সাগর বৈদ্য, মাইনুল ইসলাম সবুজ, এম মিরাজ, দেওয়ান মোহন। সহোযোগী সদস্য শাহজাহান হাওলাদার, তালুকদার মাসুদ, এম সালাউদ্দিন, কাজল ঘোষ, হালিম ভুইয়া, ফারুক লিটু, রেদোয়ান রানা, সাকিউজ্জামান মিলন, মাসুদ রানা, কামরুজ্জামান জুয়েল রানা, আলামিন জুয়েল, শামীম আহমেদ, আজিম হোসেন সুহাদ, নাসির হোসেন, এস এম শামীম ও অফিস সহায়ক মানিক।
উল্লেখ্য, শেষের দিকে বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, মুরাদ আহম্মেদ ও সদস্য রাহাত খান। এছাড়াও মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সর্বশেষ অনুষ্ঠানের পুরষ্কার বিতরণীতে অংশ নেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. ছাদেকুল আরেফিন, ববি নির্বাহী প্রকৌশলী মুর্শিদ আবেদিন, জনসংযোগ উপ পরিচালক ফয়সাল আহম্মেদ রুমী প্রমুখ।