স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যাযালয়ের এক শিক্ষার্থীকে “দলবদ্ধ ধর্ষনের” প্রতিবাদে ও ধর্ষকদের সর্বচ্চো শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে প্রতিকী ফাঁসি কর্মসূচী পালন করা হয়েছে।
আজ রোববার (২৭ ফেবুয়ারী) বেলা সাড়ে ১২ টার দিকে প্রশাসনিক ভবনের সমানে এ কর্মসূপী পালন করা হয়।
প্রতিকী ফাঁসিতে আন্দোলনরত ৬ শিক্ষার্থী আসামী সাজেন। পর জল্লাদ হন ইইই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাসান হূদয় আর বিচারক সাজেন বিইজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শেখ ফাহিম।
পরে জল্লাদ হাসান হূদয় প্রতীকি আসামীদের মুথে কালো কাপড় বেধে গলায় ফাঁসির দঁড়ি পড়িয়ে দেন এবং বিচারক শেখ ফাহিম ফাঁসির আদেশ দিলে আসামীদের ফাঁসির রায় কায্যকর করা হয়।
পরে আন্দোলন স্থল থেকে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে গিয়ে শেষ হয়। এ কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। #