স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর একটি নলকূপ থেকে আকাশ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (২৭ ফেব্রুয়ারী) বিকাল চারটায় শহরতলীর বেদগ্রাম এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আকাশের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়।
ওসি মনিরুল ইসলাম জানান, গত শুক্রবার আঠা সেবন করে নেশাগ্রস্ত হয়ে সে একটি নলকূপের মধ্যে পড়ে যায়। পরে এলাকাবাসী আজ ররিবার ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশশে খবর দেয়।
পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সে বেদগ্রামে তার পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকত। #