স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণে এবং আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পঞ্চম দিনের মতো লাগাতার অান্দোলন চালিয়ে যাচ্ছে অান্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে বিচারের দাবীতে সাংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে আন্দোলনরত শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বিদেশী শিক্ষার্থীরা।
অাজ সোমবার (২৮ ফেব্রুয়ারী) আন্দোলনের ৫ দিনে সকাল থেকেই ক্যাম্পাসের প্রশাসিনিক ভবনের সামনে অবস্থান নেয় অান্দোলনরত শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে তারা। এসময় শ্লোগানে শ্লোগানে কম্পিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে।
পরে, সকাল সাড়ে ১০ টায় সংবাদ সম্মেলন করে অান্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন অাই অার বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্যন্যা রহমান। এসময় অন্যন্যা রহমান সাংবাদিকদের বলেন, আমাদের এক সহপাঠি গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ও আন্দোলন চলাকালে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে।
পরে তিনি আজকের বিভিন্ন কর্সূচী ঘোফনা করেন। কর্মসূচীর মধ্যে রয়েছে অাজ বিকাল সাড়ে ৪ টায় মুখে কালো কাপড় ও হাত বেঁধে প্রতিবাদ এবং সন্ধ্যা ৭ টায় ধর্ষকদের কুশপুত্তলিকা দাহ করা হবে। এ সময় অান্দোলনরত শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।
এদিকে, ধর্ষকদের অতি দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণে এবং আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিদেশী শিক্ষার্থীরা।
দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জয়বাংলা চত্বরে অর্ধশতাধিক বিদেশী শিক্ষার্থী ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ কর্মসূচীতে নেপালী ও সোমালিয়ার শিক্ষার্থীর অংশ নেয়। এসময় দাবী বিভিন্ন লেখা প্লাকার্ড প্রদর্শন করেন তারা।
মানববন্ধন অংশ নেয়া শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বলেন, শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্বে যেন অার কোন নারী নির্যাযাতনের শিকার না হন। #