• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লালমোহনে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি হেলাল,সম্পাদক আনোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১২:২৯ অপরাহ্ণ
লালমোহনে প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি হেলাল,সম্পাদক আনোয়ার

লালমোহন প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে প্রাথমিক শিক্ষক সমিতি আগামী ৩ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে।
এতে পশ্চিম চর উমেদ ২ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত আলী হেলালকে সভাপতি ও দক্ষিন বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়।এ ছাড়াও লালমোহন মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম মামুনুর রশীদকে সিনিয়র সহসভাপতি ও উত্তর বেদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সেলিম এবং লালমোহন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহানা বেগম সাংগঠনিক সম্পাদক করে মোট ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটির পক্ষ থেকে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।এ ছাড়াও নতুন এ কমিটি শিক্ষার মান নিশ্চিতসহ শিক্ষকদের অধিকার আদায়ের অগ্রনী ভুমিকা পালনের প্রত্যায় ব্যক্ত করেন।