• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে নারী নির্যাতন বিরোধী মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১৪:২৯ অপরাহ্ণ
গোপালগঞ্জ শিক্ষার্থীকে গণধর্ষণের প্রতিবাদে নারী নির্যাতন বিরোধী মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে গণধর্ষণ প্রতিবাদে নারী নির্যাতন বিরোধী মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলণ কর্মসূচী পালন করেছে গোপালগঞ্জ উদীচী জেলা সংসদ।

আজ সোমবার (ফেব্রুয়ারী) বিকাল ৫টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে উদীচী। এসময় বিচারের দাবীতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়। এ কর্মসূচীতে শিশুসহ উদীচী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধন চলাকালে উদীচীর সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু, খেলাঘরের কেন্দ্রীয় সম্পাদক মাহবুবুর রহমান শিপন, জেলা উদীচীর সদস্য প্রীতিলতা মন্ডল, বশেমুরবিপ্রবি উদীচী শাখার আহবায়ক পিউ মৃধা বক্তব্য রাখেন।

এ সময় বক্তরা বলেন, বিশ^বিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে এ আমাদের কারো কাম্য নয়। শুধু বিশ্ববিদ্যালয় নয় দেশের সকল নারী ও শিশু নির্যাতনের গটনার বিচারের দাবী জানান।

পরে মানববন্ধন শেষে বিচারের দাবী কেন্দ্রীয় পৌর শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করা হয়। বড়দের পাশাপাশি শিশুরাও মোমবাতি প্রজ্জ্বলন করে। #