• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে সাংবাদিকের পিতার কুলখানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১, ২০২২, ১২:৩৪ অপরাহ্ণ
গৌরনদীতে সাংবাদিকের পিতার কুলখানি অনুষ্ঠিত

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক জহুরুল ইসলাম জহির ও খায়রুল ইসলামের পিতা আব্দুল ওহাব হাওলাদারের কুলখানি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের নিজ বাসভবন ও বিভিন্ন মসজিদে সোমবার বাদ আছর মিলাদ মাহফিল ও মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
কুলখানি অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, সরকারি গৌরনদী কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দিন সিকদার, পটুয়াখালি সরকারি কলেজের সাবেক প্রফেসর নুর মোহাম্মদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।