• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জালালাবাদ এসোসিয়েশন নাপলি ইতালি শাখার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২, ২০২২, ০৩:০১ পূর্বাহ্ণ
জালালাবাদ  এসোসিয়েশন নাপলি ইতালি শাখার  উদ্যোগে  চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ইতালি প্রতিনিধিঃ
জালালাবাদ এসোসিয়েশন নাপলি শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
নাপলি শাখার সভাপতি সরফ উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল খালিক এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন ইতালি শাখার প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও বতর্মান আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাব্বির আহমেদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লা আল মনসুর ওয়েছ প্রধান সমন্বয়ক নাপলি শাখা ,বক্তব্য রাখেন বিশেষ অতিথি জনাব ফয়ছল আহমদ সদস্য আহ্বায়ক কমিটি জালালাবাদ এসোসিয়েশন ইতালি, বক্তব্য রাখেন আব্দুস শুক্কুর আব্দুল্লাহ, সাবেক সিনিয়র সহ সভাপতি নাপলি শাখা , খোকন উদ্দীন সাবেক সহ সভাপতি, জুবের আহমদ জেবলু সাবেক সহ সাধারণ সম্পাদক, বুলবুল আহমদ সাবেক অর্থ সম্পাদক, মামুন আহমদ সাবেক সমাজ কল্যাণ সম্পাদক, জাফর আহমেদ সাবেক সাহিত্য সম্পাদক, নাজমুল আলম সদস্য, নাদিয়া খান সাবেক মহিলা সম্পাদিকা সহ অনেকেই ।
সভায় উপস্থিত ছিলেন ছানু মিয়া সাবেক সহ সভাপতি,মুজিবুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক, জাহেদ আহমদ সাবেক দফতর সম্পাদক, মিলু মিয়া সাবেক সাংস্কৃতি সম্পাদক, সদস্য জসিম উদ্দিন সদস্য আরাফাত শিপলু সদস্য জাকির হোসেন ,সদস‍্য রুহুল আলম সদস্য জাকির হোসেন, সাংবাদিক সুমন মল্লিক ও ব‍্যাবসায়ী সাহিন আহমেদ সহ অনেকেই ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী সকল শিশুদের জালালাবাদ এসোসিয়েশন নাপলি শাখার পক্ষ থেকে পুরষ্কার প্রধান করা হয় । এবং অংশ গ্রহণ কারী শিশুদের মা দের মধ্য থেকে তিন জনকে লটারির মাধ্যমে বিশেষ পুরষ্কার দেয়া হয়।