ইতালি প্রতিনিধিঃ
রোম পৌরসভার কনসিলিয়েরে আজুন্তো বা বিদেশী প্রতিনিধির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৫ ই মার্চ থেকে ১৫ জুন এর মধ্যে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে অনেক বাংলাদেশি প্রার্থী হবার আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় ২৭শে ফেব্রুয়ারি সন্ধ্যায় রোমের তরপিনোত্তরা ভিয়া কাপুয়ায় বাংলাদেশ কমিউনিটির (একাংশের) নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সবার মতামতের ভিত্তিতে আসন্ন কমুনে দি রোমার নির্বাচনে বাংলাদেশ কমিউনিটির স্বার্থে ১৫ টি মুনিচিপিওতে ১৫ জন বাংলাদেশী অর্থাৎ প্রতি মুনিচিপিও তে শুধুমাত্র ১ জন করে বাংলাদেশী প্রার্থী নির্বাচনের জন্য মনোনীত করতে একটি সার্চ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয় এবং সার্চ কমিটিতে কারা থাকবে তা কয়েকদিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ। বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম বাচ্চু,বর্তমান সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।