• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে বইমেলার সিদ্ধান্ত গৃহীত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩, ২০২২, ১৬:২৭ অপরাহ্ণ
রংপুরে বইমেলার সিদ্ধান্ত গৃহীত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।
#পরপর দুইবছর করোনার কারনে সম্ভব হয়নি সম্মিলিত লেখক সমাজ রংপুর আয়োজিত রংপুর বইমেলা। এবারে সম্মিলিত লেখক সমাজের উদ্যোগে ৫ম বারের মতো বইমেলা করার সিদ্ধান্ত গৃহীত হয়। রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুমে আয়োজিত বইমেলার সভায় এ সিদ্ধান্ত হয়।
এবারের স্বল্প স্টল এবং শুধুমাত্র স্থানীয় পর্যায়ে প্রকাশনী, সংগঠন ও লিটলম্যাগ নিয়ে ৫ম বইমেলা করার সিদ্ধান্ত নেয়া হয়।
৫ম রংপুর বইমেলা বাস্তবায়নে রংপুরের প্রত্যেকটি সাহিত্য সংগঠনের প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করা হয়।

#কমিটির আহবায়ক জাতীয় কবিতা পরিষদ রংপুরের সাারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, যুগ্ম আহবায়ক অভিযাত্রিক সাধারণ সম্পাদক সাঈদ সাহেদুল ইসলাম, বিভাগীয় লেখক পরিষদের সিনিয়র সহ-সভাপতি এস এম সাথী বেগম, ছান্দসিক সাধারণ সম্পাদক সোহানুর রহমান শাহীন, সদস্য সচিব ছড়া সংসদ রংপুরের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন, সদস্য পাতা প্রকাশ এর জাকির আহমদ, আইডিয়া প্রকাশনের সাকিল মাসুদ, রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক মামুন উর রশীদ মামুন, সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের সভাপতি নাছরিন নাজ, লেখক সংসদ রংপুরের নাহিদ সারমিন শান্তা, সহসা দ্বাদশের শ্রাবণ বাঙালী।

#উপদেষ্টা হিসেবে থাকছেন শ্রদ্ধেয়জন বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, শিক্ষাবিদ সাহিত্যিক প্রফেসর মোহাম্মদ শাহ আলম, সমাজসেবক কাজী মোঃ জুননুন, লেখক ও গবেষক রেজাউল করিম মুকুল, কবি ও গীতিকার ব্রজ গোপাল, কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম, লেখক স্বাত্বিক শাহ আল মারুফ।

#বইমেলার সভায় উপস্থিত ছিলেন সাঈদ সাহেদুল ইসলাম, আসহাদুজ্জামান মিলন, আদিল ফকির, মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ, শামসুজ্জামান সোহাগ, সোহানুর রহমান শাহীন, শরিফুল ইসলাম অপু, সেলিনা সাত্তার শেলি, শ্রাবণ বাঙালী, রায়হান কবীর, মনজিল মুরাদ লাভলু, মোনালিসা রহমান, মামুন উর রশীদ, রেজাউল করিম জীবন, এস এম খলিল বাবু, এস এম সাথী বেগম, রানা মাসুদ, হাসিব মিয়া, সাহিনা সুলতানা, হাই হাফিজ, নাহিদ শারমিন শান্তা, বেলায়েত হোসেন, অনিন্দ্য আউয়াল, জিয়াউল আলম ফারুকী, বেলায়েত হোসেন নুর হোসেন, ফজলে রাব্বী প্রমুখ।

#বইমেলার সভায় সভাপতিত্ব করেন অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ। সঞ্চালনা করেন বিভাগীয় লেখক পরিষদ এর সাধারণ সম্পাদক জাকির আহমদ।

#সম্মিলিত লেখক সমাজ রংপুরের একটি অন্যতম আয়োজন, রংপুরের লেখকদের প্রাণের আয়োজন রংপুর বইমেলা বাস্তবায়নে সকল লেখকের সহযোগিতা কামনা করেছেন আয়োজকবৃন্দ।

#উল্লেখ্য রংপুরের লেখকদের আস্থার সংগঠন সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে প্রথম বইমেলা ২০১৬ সালে অনুষ্ঠিত হয়।

৩ মার্চ ২০২২, বিকেল ৪ টা, রঙ্গপুর সাহিত্য পরিষৎ হলরুম, রংপুর।