• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে চোরের হামলায় গৃহকর্তী জখম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৪, ২০২২, ১২:১১ অপরাহ্ণ
গৌরনদীতে চোরের হামলায় গৃহকর্তী জখম

গৌরনদী প্রতিনিধি \ চুরি করতে গিয়ে গৃহকর্তীকে কুপিয়ে জখম করে পালিয়েছে সঙ্ঘবদ্ধ চোরেরা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার রামসিদ্দি গ্রামের। খবরপেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরনদী মডেল থানা পুলিশ।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোর রাতে রামসিদ্দি গ্রামের মৃত সিদ্দিক তালুকদারের বসতঘরে চুরি করছিলো সঙ্ঘবদ্ধ চোরেরা। এসময় গৃহকর্তী বেবি বেগম (৬০) বসতঘরে চোরের টের পেয়ে ডাকচিৎকার শুরু করলে গৃহকর্তীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় চোরেরা। পরবর্তীতে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা ও পরে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।