• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতির পিতা বঙ্গবন্ধু বিজিবি বাহিনীকে সৃ‌ষ্টি করেছিলেন-বিজিবি’র নবনিযুক্ত মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৫, ২০২২, ০৬:১৮ পূর্বাহ্ণ
জাতির পিতা বঙ্গবন্ধু বিজিবি বাহিনীকে সৃ‌ষ্টি করেছিলেন-বিজিবি’র নবনিযুক্ত মহাপরিচালক

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : বিজিবি’র নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু বিজিবি বাহিনীকে সৃ‌ষ্টি করেছিলেন। অার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাহিনীকে ত্রিমাতৃক এবং নব জীবন দান করেছিলেন।

আজ শনিবার সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে এই বা‌হিনীর ২ জন বীর শ্রেষ্ঠসহ ৮১৭ জন সদস্য শ‌হীদ হয়েছেন। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ‌নেতৃত্বে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাসহ দেশ ও জা‌তির কল্যাণে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে তিনি টুঙ্গিপাড়ায় পৌঁছে সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পমাল্য অপর্ন করে গভীর শ্রদ্ধা জানান। এসময় বিজিবির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোসা: নাজমুন নাহার, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এমে হেদায়েতুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ২৮ ফেব্রুয়ারী মেজর জেনারেল সাকিল আহমেদ বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। #