• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে বোরো ক্ষেতে ইঁদুরের হানা ll বিপাকে কৃষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৫, ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ণ
গৌরনদীতে বোরো ক্ষেতে  ইঁদুরের হানা ll বিপাকে  কৃষক

গৌরনদী প্রতিনিধি \ কৃষক যখন নয়নাভিরাম সবুজ বোরো ক্ষেত দেখে সোনালী ফসলের স্বপ্ন দেখছেন। ঠিক তখনই বোরো ক্ষেতে ইদুরের উপদ্রবে কৃষকের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হচ্ছে। ফলে চরম বিপাকে পরেছেন কৃষকেরা।
বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল, মাহিলাড়া, হাপানিয়া গ্রামের একাধিক কৃষকেরা জানান, বোরো ক্ষেতে ইদুরের আক্রমন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সবুজ ধান গাছের গোড়া গুলো কেটে দিচ্ছে ইদুর। ইদুরের আক্রমন ঠেকাতে ফাঁদ, ওষুধ কিংবা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেও ইদুরের উপদ্রব থেকে রক্ষা পাচ্ছেননা কৃষকেরা। এভাবে ইদুরের আক্রমন চলতে থাকলে ফলন বিপর্যয়ের আশংকা রয়েছে। কৃষি বিভাগ থেকে ইদুর নিধনে সমন্বিত উদ্যোগ গ্রহন করার দাবী জানান কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মামুনুর রহমান জানান, ইদুর নিধনে কৃষকদের বিভিন্ন ভাবে পরামর্শ প্রদান করা হচ্ছে। এ বিষয়ে কৃষকদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য মাঠ পর্যায়ে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।