মোঃ আসাদুল ইসলাম
(গাইবান্ধা জেলা প্রতিনিধি)
গাইবান্ধা সুন্দরগঞ্জে ৫ মার্চ, ২০২২ বিএনপি জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুন্দরগঞ্জ উপজেলা যুবলীগ আজ শনিবার বিকালে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান লিটুর নের্তৃত্বে উপজেলার আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্বর সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম রেজা, যুব নেতা শহিদুল ইসলাম রানা , পৌর যুবলীগ সভাপতি মারুফ হোসেন বাদল, শ্রমিকলীগের সভাপতি গণেশ চন্দ্র,রতন মিয়া,শামীম পারভেজ,ফুল মিয়া,জয়নল আবেদিন জনিসহ সকল নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে দেশ যখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। ঠিক সে সময় বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টি ও বিদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ করে লবিষ্ট নিয়োগের মাধ্যমে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।