• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগৈলঝাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৭, ২০২২, ০৭:২০ পূর্বাহ্ণ
আগৈলঝাড়ায় ঐতিহাসিক ৭ই  মার্চ পালিত

গৌরনদী প্রতিনিধি \ নানান কর্মসূচীর মধ্যে দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবতা পালন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত সহ অন্যান্যরা।