• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ডের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৭, ২০২২, ১১:২৭ পূর্বাহ্ণ
রংপুরে নিজ মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন  কারাদণ্ডের

রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ।
সোমবার (৭ মার্চ) বেলা ১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন। এসময় এজলাসে উপস্থিতি ছিলেন অভিযুক্ত আব্দুল মালেক (৪৯)।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের ফতেহপুর ফকিরা গ্রামের আব্দুল মালেক ২০১৮ সালের ৪ আগস্ট রাতে নিজ বাড়িতে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে একা পেয়ে ধর্ষণ করেন। এরপর ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান। পরে একাধিকবার ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি নির্যাতন সহ্য করতে না পেরে তার মাকে বিষয়টি খুলে বলে এবং এর আগেও একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে জানায়। এ ঘটনায় ১৪ আগস্ট আব্দুল মালেককে আসামি করে থানায় মামলা দায়ের করেন মেয়েটির মা।

তদন্ত শেষে ২০১৯ সালের ১২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন তৎকালীন পীরগঞ্জ থানার এসআই দেবাশীষ কুমার রায়। প্রায় তিন বছর মামলার বিচারকাজ চলার পর সোমবার রায় ঘোষণা করেন বিচারক। যাবজ্জীবন ছাড়াও পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

রায়ের প্রতিক্রিয়ায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মাহফুজুল ইসলাম বলেন, ধর্ষণের শিকার মেয়েটি অভাবি পরিবারের সন্তান। ঘটনার পর থেকে তার পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং মা ও ভাইকে নিয়ে নানা বাড়িতে আশ্রয় নেয়।পরে সংসারের বোঝা টানতে গিয়ে পোশাক কারখানায় কাজ নেয় মেয়েটি। এ অবস্থায় আসামির ফাঁসির আদেশ আশা করেছিলাম।