মাসুদ রেজা ফয়সাল
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. মিলন খানের ওপর দুর্বৃত্বদের হামলার প্রতিবাদে দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ।
আজ সোমবার (৭মার্চ) বেলা ১১টায় বামনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রায় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনের নেতৃত্ব দেন বুকাবুনিয়া ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সবুজ।
বক্তারা বলেন, রাতের আঁধারে ইউপি সদস্যের ওপর হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় না আনা হলে অবিলম্বে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।