ভোলা সদর প্রতিনিধি।
ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নে আবু সায়েদ ও আবুল কালাম ভুট্টু নামে দুই ব্যক্তির বিরুদ্ধে রেড ক্রিসেন্টের নাম ভাঙ্গিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠছে।
ভুক্তভোগী সবুজ জানায়, সায়েদ ও ভুট্টু ২০ জনের কাছ থেকে প্রথমে রেড ক্রিসেন্টের নাম দিবে বলে টাকা নিয়েছে ২ হাজার করে। পরে সাইকেল দিবে বলে নিয়েছে ২ হাজার ৬০০ টাকা। এই টাকা নিয়ে এক দেড় বছর হয়ে গেলেও আমরা কিছু পাইনি। আমাদের টাকা ফেরত দেয়নি। পাওয়ানা টাকা চাওয়াতে আরো আমাদের মরধর করে ও বিভিন্ন রকমের হুমকি দেয়।
মদনপুর ইউনিয়নের বাসিন্দা মুমিন মাল জানানা, মদনপুর ইউনিয়ন আমরা জানতে পারলাম যে রেড ক্রিসেন্ট সোসাইটি নামে একটা সংগঠন আছে। সেখানে সায়োদ নামে একজন টাকা নিয়েছে।টাকা নিয়ে মাল দিবে বলছে সেটা দেয়নি। যখন ওদের টাকা দিতেছে না, তখন তাদের টাকা চেয়েছিলেন নিয়ে পাঠওয়ারী বাজার কথার কাটাকাটি হয়ে একটা মারপিট হয়। আহতরা হসপিটাল আছে। এখন এই বিষয়টি ইস্যু করে রাজনীতির ভেতরে জড়িয়ে। আমার এর সুষ্ঠু বিচার চাই। এই বিষয়টা রাজনীতির ভেতরে না নিয়ে যে হয়েছে প্রকৃত অপরাধী যারা আর কি নিয়ে হয়েছে এটা তদন্ত করে সঠিক বিচার চাই।
অভিযুক্ত আবুল কালাম ভুট্টু সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বিষয়টি অস্বীকার করেন বলেন আমাদের নামে অপপ্রচার চালানো হচ্ছে।
এই বিষয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভোলা ইউনিটের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, ভোলা জেলার অন্তর্ভুক্তর দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের সায়েদ এবং ভুট্টু কে আমি চিনি না, সে কে আমি জানি না। এইমাত্র আপনাদের মাধ্যমে জানতে পারলাম ওরা নাকি রেড ক্রিসেন্টের মাধ্যমে সাইকেল আর বিভিন্ন সামগ্রী প্রদান করেন টাকার বিনিময় এটা রেড ক্রিসেন্ট কখনো কোন সময় কারো থেকে টাকা নেয় না, টাকার বিনিময় কোন কিছু দেয় না। রেড ক্রিসেন্ট যখনি যা কিছু দেয় সেচ্ছায় দান করেন। যেহেতু একে আমি চিনি না জানি না। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো যে কোন এবং কি জন্য এই রেড ক্রিসেন্টের নামে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে এদের কে অবিলম্বে ধরে যো তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে।