• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মতিঝিলের মডার্ন ভবন ঝুকি পূর্ণ : সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৮, ২০২২, ১০:৫১ পূর্বাহ্ণ
মতিঝিলের মডার্ন ভবন ঝুকি পূর্ণ : সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের

জহিরুল ইসলাম জুয়েল, ঢাকা
রাজধানীর মতিঝিলে ১৫ তলাবিশিষ্ট একটি বাণিজ্যিক ভবনে ফাটল ধরেছে। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে ফাটল ধরার বিষয়টি জানাজানি হয়। তবে ভবনটি কোনো দিকে হেলে পড়েনি। বাসিন্দাদের ভবন থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, মডার্ন ম্যানশন নামের ওই ভবনের বাসা নম্বর ৫৩। সন্ধ্যায় ফায়ার সার্ভিস ভবনটিতে ফাটল ধরার খবর পায়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

শাহজাহান শিকদার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধিদল দোতলা থেকে চারতলা পর্যন্ত পরিদর্শন করে। দ্বিতীয় ও তৃতীয় তলার তিনটি মূল স্তম্ভ ও দেয়ালে ফাটল ধরেছে।

ফায়ার সার্ভিসের আরেকজন কর্মকর্তা বলেন, দেয়াল ও স্তম্ভে ফাটল ধরায় মেঝের কিছু টাইলস উঠে গেছে। তৃতীয় তলার ছাদেও ফাটল দেখা গেছে। তাঁরা মেঝেতে পানি ঢেলে পরীক্ষা করে দেখেছেন পানি স্থির ছিল। সুতরাং ভবন হেলে পড়েনি। ভবনটি ঝুঁকিপূর্ণ কি না, বুয়েটের বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করে জানাবে।