রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।
রংপুরের কাউনিয়ায় মোবাইলে ভিডিও দেখানোর লোভ দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এই ঘটনায় দুই সন্তানের জনক
সোহরাব হোসেনকে(৪০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার আদালতে পাঠানো হয়।
কাউনিয়া থানা থানা সূত্রে জানাগেছে , উপজেলার বালাপাড়া ইউনিয়নের তিস্তা নদী বেষ্টিত দ্বীপ অঞ্চল চর ঢুষমারা গ্রামের বাসিন্দা মৃত সাহাবুদ্দিনের পুত্র সোহরাব হোসেন (৪৫) নামের এক যুবক গত শনিবার দুপুরে মোবাইল ফোনে ভিডিও দেখানোর লোভ দেখিয়ে প্রতিবেশী ছানাউল হকের ছয় বছর বয়সী শিশু কন্যাকে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সে সময় শিশুটির মা পাশের বাড়ীতে কাপড় সেলাই করছিল। ঘটনার পর ওই শিশুটি কান্নাকাটি শুরু করে এবং ঘটনাটি তার মাকে জানায়। শিশুটি অসুস্থ্য বোধ করলে শনিবার রাতেই তাকে নিকটবর্তী কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ঘটনাটি জানাজানি হলে গত মঙ্গলবার রাতে শিশুটির পিতা বাদী হয়ে কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, রাতেই অভিযোগটি নারী শিশু নির্যাতন দমন আইনে এজাহার ভুক্ত করা হয়েছে। যাহার মামলা নং ০৪ তাং ০৮-০৩-২২ মামলা করার পর গত মঙ্গলবার রাতেই তার নির্দেশনায় এসআই সাজু মিয়া অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। গতকাল তাকে রংপুর আদালতে পাঠানো হয়। অসুস্থ শিশু টি কে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।