• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল মেট্রোপলিটন পুলিশ : ১৯ পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০১৯, ১১:৩৮ পূর্বাহ্ণ
বরিশাল মেট্রোপলিটন পুলিশ : ১৯ পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

বরিশাল ব্যুরো
মহান বিজয় দিবস উপলক্ষে পুলিশে কর্মরত ১৯ মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। ১৬ ডিসেম্বর নগরীর আমতলার মোড়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম বার এর সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ খাইরুল আলম।