উজিরপুর প্রতিনিধিঃ
বরিশালের উজিরপুরে সুগন্ধা পরিবহনের ধাক্কায় মাহেন্দ্রা চালকসহ ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয়রা। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোলপ্লাজায় এই দূর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ঢাকা থেকে আমতলী উদ্দেশ্য ছেড়ে আসা সুগন্ধ পরিবহন ঢাকা মেট্রো-ব-১১-০৯৪১ ব্রেক ফেল হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোলপ্লাজায় ইচলাদী থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা মাহেন্দ্রা বরিশাল- মেট্রো-খ ১১-০১৫২ কে পিছন থেকে ধাক্কা দিলে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে যায়। এসময় মাহেন্দ্রায় থাকা যাত্রীসহ চালক আহত হয়েছে। আহতরা হলেন মাহেন্দ্রা চালক হুমায়ন (৪০), ঝুমুর আক্তার, হালিমন বেগম, আনোয়ার হোসেন, শহীদুলবইসলাম সুজন। আহতদের ভিতর গুরুতর আহত আনোয়ার হোসেন ও শহীদুল ইসলাম সুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। বাকী আহতদের উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বেল্লাল হোসেন জানান, সুগন্ধা পরিবহনকে আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। বাসের চালক ও হেলপার কাউকে পাওয়া যায়নি। বাসের কোন যাত্রী আহত হয়নি।৷ এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।