• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় আবারও স্কুল ব্যাগ থেকে গাঁজা উদ্ধার, আটক- ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১২, ২০২২, ০৯:৫৭ পূর্বাহ্ণ
ভোলায় আবারও স্কুল ব্যাগ থেকে গাঁজা উদ্ধার, আটক- ১

মোঃ ইসমাইল ভোলা।

ভোলায় এক কেজি দুইশত গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ মার্চ) দুপুর ২টায় সদর উপজেলা ইলিশা চটার মাথা লঞ্চঘাট থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম তাকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ি হলেন, ভোলা জেলার লালমোহন থানার মহেষখালি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মোঃ মনির (৩২)

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. শেখ ফরিদ উদ্দিন জানান, মোঃ মনির হোসেন চট্টগ্রাম কাজ করেন।
খুচরা বিক্রি করার জন্য চট্টগ্রাম থেকে লালমোহনের উদ্দেশ্যে স্কুল ব্যাগে করে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইলিশা ইউনিয়নের চটার মাথা লঞ্চঘাট রিয়াজ এর চা দোকানের সামনে ব্লকের উপর থেকে গাঁজাসহ আটক করা হয়।

শেখ ফরিদ উদ্দিন আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।