• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত গরুসহ ঘরবাড়ি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৩, ২০২২, ১০:১৩ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত গরুসহ ঘরবাড়ি

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে মশা তাড়ানোর ঘষির আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ৪ টি গরুসহ বসতবাড়ি ভস্মিভূত হয়েছে।
শনিবার দিবাগত রাত ১০ টার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের দূর্গম চরাঞ্চল জিগাবাড়ী গ্রামের মৃত জামাল উদ্দিন প্রামাণিকের ছেলে আব্দুস ছাত্তার প্রামাণিকের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় আগুন নিভানোর চেষ্টা করে ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন- আব্দুস ছাত্তার প্রামাণিক, তার স্ত্রী জাপিরন বেগম ও কন্যা রেহেনা আক্তার। এদের মধ্যে গুরুতর আহত আব্দুস ছাত্তারকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অগ্নিকান্ডে গরু, বসতবাড়ির ঘরসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে।
ঘটনাস্থল ও অগ্নিকান্ডের শিকার পরিবার সূত্রে জানা যায, গোয়াল ঘরের মশা তাড়ানোর গোবরের ঘষির আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে নিমিষেই ৪ টি গরু, ২ টি ঘর ও মালামাল পুড়ে য়ায়। এসময় আরও দুটি গরুর শরীরের আংশিক আগুনে পুড়ে গেছে।
বেলকা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্র উপজেলা প্রশাসনকে জানিয়েছি। উপজেলা প্রশাসন দুই বান্ডিল টিন ও নগদ অর্থ সহায়তা করেছে।