রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি প্রকাশ করা হয়েছে। এতে হেলাল উদ্দিন সান্টুকে সভাপতি ও রিওয়াজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। রোববার দুপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষে এ কমিটির অনুমোদন দেয়া হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব। আগামী এক বছরের জন্য অনুমোদিত আংশিক এ কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি রাশেদ খান বাচ্চু, আনোয়ার ফারুক, বাবুল হাওলাদার, হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আকন, নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হাওলাদার, সোহেবুর রহমান রিংকন, আইন বিষয়ক সম্পাদক জনাব মোঃ আবু জাফর, দপ্তর সম্পাদক জনাব কামরুজ্জামান হিরা, প্রচার সম্পাদক জাহিদ হাসান পিয়েল, সহ-দপ্তর সম্পাদক রাকিবুল হাসান সোহেল, সদস্য মোঃ ওমর ফারুক, এ্যাড. শামীম মিয়া, আবু হাসানাত আব্দুল্লাহ্, আবুল বাশার তোতা, মোঃ রেজাউল করিম সোনা।
#