গৌরনদী প্রতিনিধি \ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশন ও ট্রাস্ট্রের উদ্যোগে হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চোখের সানি অপারেশনের লক্ষ্যে আই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিনভর বরিশালের গৌরনদী পৌর এলাকার টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে আই ক্যাম্পের উদ্বোধণ করেন ফাউন্ডেশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার, কাজী লুৎফুন নেছা, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ এমএ সাইয়েদ জয় প্রমুখ।
দিনব্যাপী আাই ক্যাম্পে ১৬০ জন রোগীকে সেবা প্রদান করা হয়। এরমধ্যে অপারেশনের জন্য ৪৩ জনকে নির্বাচিত করা হয়েছে। তাদের ফাউন্ডেশনের অর্থায়নে চোখের ছানি অপারেশন করানো হবে। এছাড়া ৫০ জনকে ওষুধ ও ১৪ জনকে চশমা দেয়া হয়েছে।