মোঃ ইসমাইল ভোলা।
করোনা ভাইরাস মহামারির কারণে দীর্ঘ দুই বছর পর শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরেছে পুরনো রূপ। শিক্ষক -শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে স্কুল কলেজ ক্যাম্পাসগুলো। শ্রেণিকক্ষে দেখা গেছে শিক্ষার্থীদের উচ্ছ্বাসময় পরিবেশ।
করোনা সংক্রণ কমে আসায় এতোদিন স্কুল -কলেজ সীমিত পরিসরে ক্লাস চলছিল। আর টানা দুই বছর ধরে বন্ধ ছিল প্রাক-প্রাথমিকের সশরীরে পাঠদান।
মঙ্গলবার বার (১৫ মার্চ) থেকে পুরোদমে ক্লাস শুরু হওয়া উৎসবমুখর হয়ে ওঠে স্কুল-কলেজের আঙিনা। শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা যায় খুশির আমেজ।
ভোলা সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে, স্কুলের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। অনেকে কুশল বিনিময় করছেন । দীর্ঘদিন পর বন্ধুদের পেয়ে জড়িয়ে ধরে উল্লাসে মেতে ওঠেন শিক্ষার্থীরা। তাদের চোখে মুখে খুশির ঝিলিক।
ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজার সংলগ্ন হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মোসাঃ আমেনা বেগম বলেন, করোনার কারণে আমরা দীর্ঘদিন সময় ক্লাসের বাইরে ছিলাম।তাই অনেকদিন পর ক্লাসের বন্ধুদের পেয়ে খুবই ভালো লাগছে।
সহরের মাছুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাবিলা ইসলাম তারানা বলেন, দীর্ঘদিন পরে আমরা আবার একসাথে স্কুলে আসতে পারবো, একসঙ্গে বাসায়ও ফিরতে পারবো।
ভোলা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সাধারণ গনিতের শিক্ষক মোহাম্মদ আসলাম বলেছেন, প্রতিষ্ঠানে সব শ্রেণির শিক্ষার্থী আসায় পুরনো চেহারায় ফিরেছে শিক্ষাঙ্গন। দীর্ঘদিন পর এটি হওয়ায় তারা খুবই আনন্দিত।
ছবি সংযুক্ত