• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৫, ২০২২, ১৩:০২ অপরাহ্ণ
গলাচিপায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা

তারিখঃ ১৫ মার্চ ২০২২

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় নাব্যতা”-এ শ্লোগানকে সামনে রেখে বিশ^ ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ ২০২২) গলাচিপা উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব, এর আয়োজনে উপজেলা পরিষদ হল কক্ষে বেলা ১১টায় বিভিন্ন সরকারি কর্মকর্তা পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা সুবিধাসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নুরুন্নবী, সমাজ সেবা কর্মকর্তা মো. ওলিউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম প্রমুখ। সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এবং বাণিজ্য মন্ত্রনালয়ের নিদের্শনায় লিপলেট ও আইনগত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় গুরুত্ব দিয়ে ও আইনগত ভাবে, বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার বিষয়ে বিস্তারিত পদক্ষেপ নেয়া হবে বলে, নির্বাহী অফিসার কঠোর হুশিয়ারী জানান। এছাড়াও তিনি গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত কে ভোক্তা অধিকার সংরক্ষণে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেন।