নলছিটি প্রতিনিধি::
ঝালকাঠির নলছিটি উপজেলার অনুরাগ এলাকায় সুগন্ধা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(১৫ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার এই অর্থদণ্ড দেন।
দন্ডপ্রাপ্ত সুমন হাওলাদার (৩৪) বরিশাল রুপাতলী এলাকার বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান , সরকারি নির্দেশ অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করেছিলেন। স্থানীয়রা তাকে আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেয়।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মালিক বা বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবসময় সতর্ক দৃষ্টি রাখবে উপজেলা প্রশাসন।