গৌরনদী প্রতিনিধি \ বরিশালের আগৈলঝাড়া উপজেলার বারহাজার এলাকায় অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন যাবত স্থানীয় রমজান ভূঁইয়া নামের এক ব্যক্তি ওয়াপদা সড়কের পাশের একটি পুকুরে অবৈধ ড্রেজার দিয়ে অব্যাহত ভাবে বালু উত্তোলণ করে আসছেন। এতে হুমকির মুখে পরেছে ওয়াপদা সড়কটি।
এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।