• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২২, ১২:০২ অপরাহ্ণ
বাবুগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

বাবুগঞ্জ(বরিশাল) প্রতিনিধি ঃ যথাযোগ্য মর্যাদায় বুগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ পালিত হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সকাল ১০ উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখছেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এসএম খালেদ হোসেন স্বপন, সাধারন সম্পাদক মৃধা মু. আক্তার উজ জামান মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাই চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব প্রমূখ।
এছাড়াও বিকাল ৫ টায় স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মুক্তির উৎসব ও সুবর্ন জয়ন্তী মেলা ২০২২ উপলক্ষে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।