• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার তালতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২২, ১৩:৪৭ অপরাহ্ণ
বরগুনার তালতলীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়

মংচিন থান তালতলী(বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালিত হয়।

“বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গিকার, সকল শিশুর সমান অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাওসার হোসেন’র সভাপতিত্বে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০.০০টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও আনন্দ র‌্যালী বের ও শিশুদের নিয়ে কেক কাটা হয়।র‌্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জনাব রেজবীউল কবির জোমাদ্দার, মহিলা ভাইস চেয়ারম্যান মনিকা নাজনীন, বাংলাদেশ আওয়ামী লীগ তালতলী উপজেলা সহ-সভাপতি মোঃ কামরুল আহসান জলিল,শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নূরে আলম সুমন,তালতলী থানার অফিসার ইনচার্জ মো.সাখাওয়াত হোসেন তপু তালতলী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো.আব্দুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক গন উপস্থিত ছিলেন।

এসময় তালতলী উপজেলা থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণীতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সেই সাথে অভিভাবকদের ফুল দিয়ে বরণ করেন তালতলী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন ব্যক্তিবর্গ।

উপজেলা শিক্ষা অফিসার জনাব মো.লুৎফর কবির বলেন,বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে সরকারি কলেজের ৮৫ জন শিক্ষার্থী এবং মাধ্যমিক বিদ্যালয়ের ১০৪ জন শিক্ষার্থীসহ দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।