আজ ১৮/০৩/২০২২ তারিখ ডিপেন্ডেবল ইয়ূথ সোসাইটির সাধারণ সভা ও ৩য় দ্বি-বার্ষিক কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়। বাকেরগঞ্জ জে এস ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এ আয়োজন করা হয়। উক্ত আয়োজনে স্বেচ্ছাসেবি সংগঠনের বিগত দিনের কার্যক্রম এবং বিগত অর্থবছরের আয় ব্যায় হিসাব তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন। সম্মেলনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মিলন হাওলাদার এবং রবিউল বিশ্বাস।
সম্মেলনে নির্বাচনের মাধ্যমে সদস্যদের ভোটে আগামী ২ বছরের জন্য কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ হাসান শাহরিয়ার রিজভী, সহ- সভাপতি মোঃ মেহেদি হাসান, সাধারণ সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ রেহানা বেগম, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ১ রুহুল আমিন বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ২ সজিব চন্দ্র শীল নির্বাচিত হয়। করোনা কালিন সময় এই সংগঠন টি ধারাবাহিক ভাবে সামাজিক কর্মকান্ড, টিকা প্রদান কর্মসূচি চালিয়ে যাচ্ছে। নব নির্বাচিত কমিটির সভাপতি বলেন সভাপতি হিসেবে সকলে আমাকে নির্বাচিত করেছেন। এটি আমার কাছে একটি দায়িত্ব সংগঠনের সার্থে কাজ সংগঠন কে এগিয়ে নিয়ে যাওয়া। সকলে আমার সাথে থাকলে চলমান কাজ গুলো চালিয়ে নিতে পারবো। সংগঠনটিকে সামনের দিকে এগিয়ে নিতে যা যা করা প্রয়োজন আমি নিজ অবস্থান থেকে সর্বদা সহযোগীতা করবো। সকলের কাছে আমার আহবান থাকবে সকলে মিলে মিশে কাজ করা।