গৌরনদী প্রতিনিধি \ ৫২’র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজীর ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, শনিবার সকালে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের জন্মস্থান বরিশালের গৌরনদী কসবা গ্রামে মরহুমের পারিবারিক গোরস্থানে এবং ঢাকা ভাষা আন্দোলন মিউজিয়ামে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দিনভর কোরানখানী, দোয়া-মিলাদ ও লাখেরাজ কসবা এতিমখানায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। একইদিন ঢাকার ভাষা আন্দোলন স্মৃতি রক্ষা পরিষদের উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে মরহুমের জীবনী নিয়ে ধানমন্ডি ভাষা আন্দোলন যাদুঘর ও গবেষনা কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।