• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৯, ২০২২, ১২:৩১ অপরাহ্ণ
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার উদ্বোধন

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের কাযর্ক্রমের উদ্বোধন করা হয়েছে। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এ কর্মসূচীর আয়োজন করে।

আজ শনিবার (১৯ মার্চ) দুপুরে টুঙ্গিপাড়ার জিটি স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম এমপি।

এ সময় স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা: এম ইকবাল হাসান, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: এম এ আজিজ, স্বাচিপ-এর গোপালগঞ্জ জেলার সভাপতি ডা: চৌধুরী শফিকুল আলম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জের সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদ উপস্থিত ‍ছিলেন।

আগামী ২৫ মার্চ পর্যন্ত এই চিকিৎসা সেবা অব্যাহত থাকবে বলে স্বাচিবের পক্ষ থেকে জানানো হয়েছে। #