• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আগামীকাল রোববার থেকে গোপালগঞ্জে টিসিবি পন্য বিক্রি শুরু হচ্ছে-জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৯, ২০২২, ১৪:২৯ অপরাহ্ণ
আগামীকাল রোববার থেকে গোপালগঞ্জে টিসিবি পন্য বিক্রি শুরু হচ্ছে-জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আগামীকাল রোববার থেকে গোপালগঞ্জে ডিলারের মাধ্যমে টিসিবি পন্য বিক্রি শুরু হচ্ছে। প্রথম দিন সদর ও টুঙ্গিপাড়ার দুটি স্পটে ১ হাজার ৭৯ জনের মধ্যে পারিবারিক কার্ডের ভিত্তিতে মালামাল বিক্রি করা হবে।

আজ শনিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কথা জানান জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

তিনি জানান, ৩৫ জন ডিলারের মাধ্যমে জেলার ৮৯ হাজার ১০৫ জন উপকারভোগীর মধ্যে ন্যায্যমূল্যে এই পন্য বিক্রি করা হবে। টিসিবি-র পন্যের মধ্যে রয়েছে ১ম পর্যায়ে ৬৫ টাকা দরে ২ কেজি মশুর ডাল, ৫৫ টাকা দরে চিনি ২ কেজি, ১১০ টাকা ২লিটার লিটার দরে সোয়াবিন তেল দেযা হবে।

দ্বিতীয় কিস্তি দেয়া হবে ৩রা এপ্রিল। উপকারভোগীর মধ্যে রয়েছে গোপালগঞ্জ সদর উপজেলায় ২ হাজার ৯৬০ জন, মুকসুপুর উপজেলায় ২৪ হাজার ৫৭১ জন, কাশিয়ানী উপজেলায় ১৩ হাজার ৮৪৫ জন, কোটালীপাড়া উপজেলায় ১৯ হাজার ৩২৫ জন এবং টুঙ্গিপাড়া উপজেলায় ৬ হাজার ৪০৪ জন। কেবলমাত্র ফ্যামিলি কার্ডের মাধ্যমেই টিসিবি পন্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রাশেদুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। #