• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবিতে অশালীন ভিডিও ধারণ করার সময় আটক ৬ টিকটকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২০, ২০২২, ০২:৫৮ পূর্বাহ্ণ
রাবিতে অশালীন ভিডিও ধারণ করার সময় আটক ৬ টিকটকার

রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অশালীন ভিডিও ধারণ করার সময় বহিরাগত ৬ জন টিকটকারকে আটক করা হয়। তবে পরে মুচলেকা নিয়ে সতর্ক করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, শনিবার দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে উঠে ভিডিও করছিল ঐ টিকটকাররা। এসময় তারা জুতা পায়ে বেদীতে উঠাসহ অশ্লীল অঙ্গভঙ্গিতে ভিডিও ধারণ করে। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে এমন সংবাদ এলে তাৎক্ষণিক সেখান থেকে তাদেরকে আটক করে প্রক্টর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে সন্ধায় মুচলেকা নিয়ে ছেড়ে দওয়া হয়।

উক্ত টিকটকাররা হলেন শামীম রেজা, শাকিল , মলি খাতুন, সুমাইয়া সুলতানা অর্পিতা, সজীব ইসলাম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় অশালীন কার্যক্রম করছে কয়েকজন তরুণ তরুণী এ খবর পেয়ে আমরা সেখানে যাই। সেখানে শহীদ মিনার বেদীতে জুতাপায়ে ওঠাসহ কিছু দৃষ্টিকটু ভঙ্গিতে ভিডিও করছিলো তারা। জানা গেছে টিকটক ভিডিও করছিলো৷ তাদের কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। দুপুরে আটক করে তাদেরকে প্রক্টর অফিসে আনা হয়। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে৷ ক্যাম্পাসে এসে অশালীন কার্যকলাপের সাথে যুক্ত থাকায় তাদেরকে সতর্ক করা হয়েছে৷