জি.এম রিপন,বানারীপাড়া
দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রাইভেট বানিজ্য বাদ দিয়ে শ্রেণী কক্ষে নিয়মিত পাঠদান করতে হবে বলে ঘোষনা দিয়েছেন বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম। শুক্রবার দুপুরে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা ঘোষনা করেন। এসময় তিনি বলেন, করোনাকালিন সময় দীর্ঘ দিন ধরে স্কুল বন্দ থাকার কারণে শিশুরা শ্রেণী কক্ষে পাঠদান গ্রহন করতে না পেরে অনেকটা পিছিয়ে পড়েছে। এক্ষেত্রে পিছিয়েপড়া শিশুদের পড়াশুনার দিক থেকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে একজন মানুষ গড়ার কারিগর হিসেবে শ্রেনী কক্ষে নিয়মিত শিশুদের পাঠদান করতে হবে। এক্ষেত্রে তিনি তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আজ যারা প্রাইভেট বানিজ্য নিয়ে ব্যাস্ত আছেন, তাদেরকে জানা উচিত, আপনারা যাদের ট্যাক্সের টাকায় সরকারের কাছ থেকে বেতন-ভাতা পাচ্ছেন, আর শ্রেণী কক্ষে তাদের ছেলে-মেয়েদের পাঠদান না করে নিজের সন্তানকে শহরের নামী-দামী স্কুলে পড়াচ্ছেন, তাদেরকে অন্তত জনগনের ট্যাক্সের টাকাটা হালাল করে খাওয়া উচিত বলে মনে করেন।
তিনি আরও বলেন, অনেক শিক্ষকরা আছেন, শ্রেণী কক্ষে পাঠদান না করে নিজ বাড়ি (বাসায়) কোচিং সেন্টারের নামে প্রাইভেট বানিজ্য করছেন। তিনি এসব শিক্ষকদের প্রাইভেট বানিজ্য ছেড়ে দিয়ে শ্রেণী কক্ষে নিয়মিত শিশুদের পাঠদান করার আহবান জানান। একই সাথে তিনি তাদেরকে একজন অভিভাবকের ন্যায় শিশুদের প্রতি যত্নবান ও দায়ীত্বশীল হওয়ার আহবান জানান।
এমপি শাহে আলম আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের প্রাথমিক বিদ্যালয়কে সর্ব প্রথম জাতীয় করন করেছিলেন। আজ তার জেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃতে দেশের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের বেতন-ভাতা দ্বিগুণ করার পাশাপাশি তাদের পদমর্যাদা বৃদ্ধি করেছেন। এক্ষেত্রে তিনি সকলকে বঙ্গবন্ধুর শিক্ষা-নীতিকে অনুসরন করার আহবান জানান।
উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, ইউএনও রিপন কুমার সাহা, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান শাহিন, ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার মো.রফিকুল ইসলাম, ওসি মো.হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা ডা.খোরশেদ আলম সেলিম, অধ্যাপক জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মজিবুর রহমান, সম্পাদক জাহিদ হোসেন প্রমূখ।