• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ৩৪ ঘন্টা সাইকেল চালিয়ে বরিশালের মেহেদী হাসান চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২০, ২০২২, ০৮:৩৮ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় ৩৪ ঘন্টা সাইকেল চালিয়ে বরিশালের মেহেদী হাসান চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধুর জস্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে

জি.এম রিপন,বানারীপাড়া
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন উপলক্ষে বরিশালের বানারীপাড়া স্পোটিং ক্লাব আয়োজিত সাইকেল প্রতিযোগীতায় এক টানা ৩৪ ঘন্টা সাইকেল চালিয়ে বরিশালের মেহেদী হাসান মিঠু চ্যাম্পিয়ন হয়েছেন। এ প্রতিযোগীতায় এক টানা ৩৩ ঘন্টা সাইকেল চালিয়ে সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া গ্রামের মো.ইব্রাহিম তাফি রানারআপ ও চাখার ইউনিয়নের ছোট চাউলাকাঠি গ্রামের মো.সালমান টানা ২৮ ঘন্টা ৫৪ মিনিট সাইকেল চালিয়ে নিজ ইচ্ছায় মাঠ ছেড়ে তৃতীয় হন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইনষ্টিটিউশন পাইলট মাঠে অনুষ্ঠিত এ সাইকেল প্রতিযোগীতার উদ্ধোধন করেন প্রধান অতিথি বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম। এসময় সাকেল প্রতিযোগীতায় মোট ১১৩ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। এ প্রতিযোগীতায় বরিশালের মেহেদী হাসান মিঠু এক টানা ৩৪ ঘন্টা ৫৪ মিনিট সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। মাঠে তার আর কোন প্রতিদ্বন্ধী না থাকায় ও রাত আড়াইটা ছাড়িয়ে যাওয়ায় টুর্নামেন্ট কমিটির নেতৃবৃন্দ তাকে চ্যাম্পিয়ন ঘোষনা করে সাইকেল থেকে অনুরোধ করে নামিয়ে নেন। এর পূর্বে মো.মেহেদী হাসান মিঠু ও বানারীপাড়ার ধারালিয়া গ্রামের মো.ইব্রাহিম তাফি সাইকেল চালোনায় গ্রীনিজ বুকে নাম লেখানোর জন্য প্রতিযোগীতার মাঠে একটানা সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। শুক্রবার রাত ১ টার দিকে ধারালিয়া গ্রামের মো. ইব্রাহিম তাফি সাইকেল থেকে পড়ে গিয়ে দ্বিতীয় হন। এছাড়া এক টানা ২৮ ঘন্টা ৫৪ মিনিট সাইকেল চালিয়ে শুক্রবার রাতে সেচ্ছায় সাইকেল থেকে নেমে গিয়ে তৃতীয় হন চাউলাকাঠী গ্রামের মো.সালমান। বিজয়ীদের প্রাইজ মানি দেয়া হবে বলে বানারীপাড়া স্পোটিং ক্লাবের সভাপতি মো.রুহুল আমিন শুভ জানিয়েছেন।