• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ফেন্সিডিলসহ স্ত্রী গ্রেফতার: স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২১, ২০২২, ০৭:৩৬ পূর্বাহ্ণ
সুন্দরগঞ্জে ফেন্সিডিলসহ স্ত্রী গ্রেফতার: স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

জেলার সুন্দরগঞ্জে ২৮ বোতল ফেনসিডিলসহ মোর্শেদা বেগম রুমা (২৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। স্ত্রী রুমা গ্রেফতারের পর থেকেই তার স্বামী তরিকুল ইসলাম তপন (৩৫) পলাতক রয়েছে।

রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে রুমাকে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। তরিকুল ইসলাম তপন পৌরসভার পশ্চিম বাইপাশ এলাকার সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হান্নান সরকারের ছেলে ও সুন্দরগঞ্জ পৌর জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি।

পুলিশ জানায়, তরিকুল ইসলাম তপন ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যের ব্যবসা চালিয়ে আসছে। এরই একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ তাদের বসতবাড়িতে অভিযান চালিয়ে ২৮ বোতল ফেন্সিডিলসহ ন্ত্রী রুমাকে গ্রেফতার করে। স্ত্রীকে গ্রেফতারের বিষয়টি জানতে পেয়ে স্বামী তরিকুল ইসলাম তপন পলাতক রয়েছেন।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীর নামে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে পলাতক আসামী তপনকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।