• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বড়াকোঠা ইউনিয়নে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২২, ২০২২, ১৫:৫০ অপরাহ্ণ
বড়াকোঠা ইউনিয়নে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

নাজমুল হক মুন্না ::
বরিশালের উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নে ব‍্যাপক আয়াজনে যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বিকেল ৫টায় বড়াকোঠা
ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বড়াকোঠা যুবলীগের সভাপতি মো. নান্নু বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এ সময় সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম প্রিন্স সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প‍্যানেল মেয়ের মো. হেমায়েত উদ্দিন হিমু।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এডভোকেট মো. সহিদুল ইসলাম মৃধা, বড়াকোঠা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহ আলম হাওলাদার, উপজেলা যুবলীগের, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল শিকদার, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম মনু মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামাল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক, অঙ্গসংগঠন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের যুবলীগ নেতাকর্মীরা।এসময় বিশেষ অতিথি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো.হেমায়েত উদ্দিন হিমু বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন।