গৌরনদী প্রতিনিধি \ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সহধর্মিনী ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র মা আমেনা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী ২৪ মার্চ (বৃহস্পতিবার)। এ উপলক্ষে মরহুমার রুহের মাগফেরাত কামনায় আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়িতে দিনব্যাপী কোরান খতম, বাদ যোহর দোয়া-মিলাদ অনুষ্ঠিত হবে। এছাড়াও মরহুমার পরিবারের উদ্যোগে বরিশাল ক্লাবে বাদ যোহর দোয়া-মিলাদ অনুষ্ঠিত হবে।
দোয়া-মিলাদে বরিশাল বিভাগের সকল সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা,দলীয় নেতাকর্মী ও সকল ধর্মপ্রাণ মুসল্লীদের উপস্থিত থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।