মোঃ ইসমাইল ভোলা।
ভোলা জেলা পুলিশ এর আয়োজনে জেলা পুলিশদের নিয়ে মাসিক কল্যাণ ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ মার্চ) সকাল ৯.৩০ মিনিটের সময়ে ভোলা পুলিশ লাইন্স ওই সভায় জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম,পিপিএম) পুলিশ সুপার ভোলার সভাপতিত্বে জানাব মোঃ ফরহাদ সরদার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) ভোলার সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার পুলিশ সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। আসন্ন রমজান উপলক্ষে সবাইকে আত্মশুদ্ধির জন্য আহ্বান জানান।
তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রন, বিট পুলিশিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও করোনা ভাইরাস সম্পর্কিত সামাজিক জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্তে উপস্থিত পুলিশ সদস্যদের বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় প্রসংসনীয় ও ভাল কাজের স্বীকৃতিস্বরূপ “Police Force Exemplary Good Service Badge- ২০২১” পদকে পদক প্রাপ্ত জনাব সাঈদ আহমেদ, অফিসার ইনচার্জ মনপুরা থানা, ভোলাকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), মহোদয়ের পক্ষ হতে পদক ও সম্মাননা প্রদান করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
কল্যাণ সভায় ফেব্রুয়ারী/২২ মাসের বেস্ট অফিসার ইনচার্জ জনাব মোঃ মাকসুদুর রহমান মুরাদ, অফিসার ইনচার্জ, লালমোহন থানা, ভোলা, সহ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের সদস্যদের
ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেন পুলিশ সুপার, ভোলা।
এ সময় জনাব মোঃ মকবুল হোসেন, আর আই,পুলিশ লাইন্স, ভোলা, জনাব মোঃ শাহজাহান হাওলাদার, এএসআই(সঃ), পেশ ইমাম, পুলিশ লাইন্স জামে মসজিদ, ভোলা, শ্রী স্বপন কুমার দাস, কনস্টেবল, ভোলা জেলাদের অবসর জনিত বিদায় উপলক্ষে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার, ভোলা জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জনাব মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ আব্বাস উদ্দিন, সকল থানার অফিসার ইনচার্জগন, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা, আর আই পুলিশ লাইন্স, ভোলা সহ জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।