বরিশাল ব্যুরো
শিক্ষা, শোভন কর্মসংস্থান ও জেন্ডার সমতা বিষয়ে জাতীয় উন্নয়নে অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে বরিশালে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালক-সিপিডি ও সুশাসনের জন্য নাগরিক-সুজনের আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি।
অনুষ্ঠানে ধন্যবাদ জানান সুজন বরিশালের সভাপতি গাজী জাহিদ হোসেন। সিপিবি গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম এর সভাপতিত্বে সংলাপে স্বাগত বক্তব্য দেন সুজনের সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। অন্যদের মধ্যে অতিথি হিসেবে ছিলেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক এ্যাড. শেখ টিপু সুলতান, মহিলা পরিষদ সভানেত্রী রাবেয়া খাতুন, সনাক সভাপতি অধ্যাপক শাহ সাজেদা।