• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবি ছাত্রলীগের ১৭ টি হলের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৫, ২০২২, ০৩:৪৮ পূর্বাহ্ণ
রাবি ছাত্রলীগের ১৭ টি হলের কমিটি ঘোষণা

রাবি প্রতিনিধিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ১৭ টি আবাসিক হলের আংশিক কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তালিকা ফেসবুকে প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক হলেন যারা-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সভাপতি মো. কাব্বিরুজ্জামান রুহুল, সাধারণ সম্পাদক আলফাত সায়েম জেমস।

শেরে-ই বাংলা ফজলুল হক হলে সভাপতি মো. মোস্তাফিজুর রহমান রাতুল, সাধারণ সম্পাদক মো. স্বাধীন খান।

মতিহার হলে সভাপতি মো. রাজীব হোসেন, সাধারণ সম্পাদক ভাস্কর সাহা।

শাহ মখদুম হলে সভাপতি মো. তাজবীউল হাসান অপূর্ব, সাধারণ সম্পাদক রামীম আহাম্মেদ।

সৈয়দ আমির আলী হলে সভাপতি শেখ কামাল বিন হারুন সিয়াম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ।

নবাব আব্দুল লতিফ হলে সভাপতি শুভ্রদেব ঘোষ, সাধারণ সম্পাদক শামিম হোসেন।

শহীদ ড. শামসুজ্জোহা হলে সভাপতি চিরন্তন চন্দ, সাধারণ সম্পাদক মো. মোমিন ইসলাম।

হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে সভাপতি মো. নিয়াজ মোর্শেদ শুভ, সাধারণ সম্পাদক মো. নাইম আলী।

মাদার বকস হলে সভাপতি হামীম রেজা শাফায়েত, সাধারণ সম্পাদক শফিউর রহমান।

শহীদ জিয়াউর রহমান হলে সভাপতি মো. রাশেদ আলী, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব।

শহীদ হবিবুর রহমান হলে সভাপতি মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি তাজরীন আহমেদ খান মেধা, সাধারণ সম্পাদক স্মৃতি বালা।

মুন্নজান হলে সভাপতি জান্নাতুন নাইমা আকন্দ জানা, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার শশী।

খালেদা জিয়া হলে সভাপতি প্রিয়াঙ্কা সেন মৌ, সাধারণ সম্পাদক আজমিনা বিনতে ইসলাম প্রেয়া

রোকেয়া হলে সভাপতি নুসরাত জাহান আভা, সাধারণ সম্পাদক আলফি শারিন আরিয়ানা।

তাপসী রাবেয়া হলে সভাপতি তাসনিম নাহার তৃণা, সাধারণ সম্পাদক তাসনুভা মেহজাবিন মিম।

রহমতুন্নেসা হলে সভাপতি তামান্না আকতার তণ্বী, সাধারণ সম্পাদক সিনথিয়া নাসরিন মিম।

প্রসঙ্গত, দীর্ঘ ৬ বছর পর গত ১৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।##