• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৫, ২০২২, ০৮:৩৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

গৌরনদী প্রতিনিধি \ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের স্মৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বীর মুক্তিযোদ্ধারা। বেলা এগারটায় উপজেলা পরিষদের সভাকক্ষে গণহত্যা দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সহ অন্যান্যরা।